Main Menu

জাদুকাঁটায় ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তনদী জাদুকাঁটার নৌ পথে বিনা শুল্কে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিপুল পরিমাণ কয়লা বোঝাই নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জ হেডকোয়াটার্স’র মিডিয়া সেল জানায়, তাহিরপুরের জাদুকাঁটার নৌ পথে একদল চোরাকারবারি বিনাশুল্কে ভারত থেকে চোরাই কয়লার চালান নিয়ে আসারপথে লাউড়েগড় বিওপির বিজিবি টহল দল মঙ্গলবার বিকেলে ওই কয়লার চালানটি জব্দ করে। এ সময় কয়লা পরিবাহি একটি কাঠের তৈরী বারকি নৌকাও জব্দ করা হয়।

অপরদিকে একই উপজেলার চারাগাঁও বিওপির বিজিবি টহলদল মঙ্গলবার ভোররাতে সীমান্তগ্রাম কলাগাঁও মাইজহাটি হতে এক কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

এদিকে একই জেলার একই ব্যাটালিয়নের দোয়ারাবাজার বাঁশতলা বিওপির বিজিবি টহলদল মঙ্গলবার সকালে সীমান্তগ্রাম জুমগাঁও হতে ২০০ প্যাকেট ভারতীয় জীবন বিড়ি জব্দ করে।

Share





Related News

Comments are Closed