Main Menu

সিলেটে ৫০৪ পিস ইয়াবাসহ বাসচালক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ বাস চালক মিলন খানকে (৪৪) গ্রেফতার করেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ সুরমার কদমতলীর মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মিলন খান যশোর জেলার বাঘারপাড়া থানার মৃত কাদির খানের ছেলে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই সৌমেন দাস বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মাদক আইনে মামলা করেছেন।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা (গণমাধ্যম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ী মিলন খান আল মোবারাক বাসের চালক। সেই সুবাধে তিনি সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করে। তার কাছ থেকে উদ্ধার ৫০৪ পিস ইয়াবার দাম ১ লাখ ৫১ হাজার ২০০ টাকা।

Share





Related News

Comments are Closed