Main Menu

সিলেটে সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্টিতব্য বিএনপির বিভাগীয় সমাবেশস্থল ঐতিহাসিক রেজিষ্টারী মাঠ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা: এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে রেজিষ্টারী মাঠ পরিদর্শন করেন তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এজেডএম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ¦ এমএ হক ও ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, জেলা সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, মহানগর সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম ও রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ও মহানগর সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ প্রমূখ।

Share





Related News

Comments are Closed