সিলেটে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশের আগেই ১৫ জন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শনকালে এ অভিযোগ করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সিলেট নগরীর পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলাতেও নেতাকর্মীদের হয়রানি করছে। এমনকি পরিবহন মালিকদেরও সমাবেশস্থলে না যেতে বলা হচ্ছে।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তিসহ তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও দেশব্যাপী সরকারের নৈরাজ্যের প্রতিবাদে এই সমাবেশে লাখো জনতা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করবে। সেই ভয়েই সরকার সমাবেশকে বাধাগ্রস্থ করছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ।
পরে তারা নগরীর বিভিন্ন স্থানে সমাবেশের প্রচারপত্র বিলি করেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed