সিলেটে বিএনপির সমাবেশ মঙ্গলবার, প্রস্তুতি সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সিলেট বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে এসএমপির কাছে আবেদন করলেও এখন পর্যন্ত তারা কিছু জানায়নি।
এমন কি এক সপ্তাহ ধরে পুলিশ কমিশনারের সাথে সাক্ষাতের চেষ্ঠা করেও ব্যর্থ হয়েছেন তারা।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দরগাহ গেইট এলাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
এতে দলের কেন্দ্রীয় মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশে আরো উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়সহ জাতীয় নেতৃবৃন্দ।
তিনি বলেন, প্রতিদিনই নগরীতে বিভিন্ন সভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে । অথচ বিএনপির বিভাগীয় সমাবেশকে সামনে রেখে পুলিশ কমিশনারের সাথে সাক্ষাত করতে চাইলে সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না। প্রশাসনের এমন দ্বিমুখী আচরণের কারণে আমরা বিস্মিত। বিভাগীয় সমাবেশের সকল প্রস্তুতিও আমরা সম্পন্ন করে রেখেছি।
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্রমূলক মামলায় ফরমায়েসী রায়ে কারাগারে আটক রাখা হয়েছে। কারাবদ্ধ অবস্থায় তিন বারের প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাটের মহোৎসব চলছে, সেখানে মাত্র দুইকোটি টাকার মামলায় খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে সাজা দেওয়া হয়েছে। অথচ নেত্রী কোনো টাকা আত্মসাত করেননি। বরং ২ কোটি টাকাকে বৃদ্ধি করে ৬ কোটি করা হয়েছে। যে সব মামলায় নেত্রীকে সাজা দেওয়া হয়েছে, সেসব মামলা ১/১১’র সময়ে দায়ের করা। সেই সময়ে বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করা হলেও সেই মামলায় বিএনপির চেয়ারপার্সন এখনো কারাবন্দি। যা সরকারের নগ্ন রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহি:প্রকাশ বলে মনে করেন নেতারা।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া ফরমায়েসী সাজা বাতিল ও মিথ্যা মামলাসমূহ প্রত্যাহার এবং বর্তমান সংসদ ভেঙে সকল দলের অংশগ্রহণে অবিলম্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন রেজিস্ট্রারি মাঠ জনসমুদ্রে পরিণত হবে, আশাবাদি নেতৃবৃন্দ।
তিনি জানান এ দাবিতে ইতোমধ্যে চট্রগ্রাম, বরিশাল ও খুলনায় বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সকল সমাবেশে বিপুল সাড়া পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ইফতেহার হোসেন দিনার, জুনেদ আহমদ, গাড়ি চালক আনসার আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
সমাবেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, অনিয়ম-দুর্নীতি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধিসহ ক্ষমতাসীন সরকারের সৃষ্ট সীমাহীন জনদুর্ভোগের চিত্র সিলেটবাসীর সামনে তুলে ধরা হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির যুগ্ন সস্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, বালাগঞ্জ বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার, বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, মিফতাহ সিদ্দিকী, হাসান পাটোয়ারি রিপন, সৈয়দ তৌফিকুল হাদি, আবুল কাশেম, মাহবুবুল হক চৌধুরী, রেজাউল করিম আলো, আব্দুল মালিক, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, নগরের সভাপতি ফজলে রাব্বি আহসান, জেলা শ্রমিকদল সভাপতি সুরমান আলী, সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed