Main Menu

কমলগঞ্জে দুই অটোরিক্সার সংঘর্ষে শিশু নিহত

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক শিশু মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। গুরুতর আহত একজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানানন্তর করা হয়েছে।

রোববার বিকেল পৌণে ৪টায় শ্রীমঙ্গল-শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়কের কমলগঞ্জ উপজেলার কামুদপুর বাঁক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

শিশুর নাম ইমরান মিয়া (১০)। সে কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে। সংঘর্ষে আরও ৫ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে গুরুতর আহত সরইবাড়ি গ্রামের সাফি মিয়া (১৮)-কে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংঘর্ষে সিএনজি অটোরিক্সা দুটি দুমড়ে মুছড়ে যায়।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মানস কান্তি সিংহ জানান, দুটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় শিশু ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত সাফি মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান কামুদপুর গ্রামের বাঁক এলাকায় দ্রত গতিতে এসেই দুটি সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code