সুনামগঞ্জে ব্যবসায়ী হত্যায় যুবকের যাবজ্জীবন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মুদি ব্যবসায়ী ফেরদৌস মিয়া হত্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন এ রায় দেন। একই মামলায় নির্দোষ প্রমাণ হওয়ায় অভিযুক্ত অপর পাঁচ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত সানি মিয়া (৩১) জেলার জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের মৃত আবদাল মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৪ জুন রাত সোয়া ৮টার দিকে জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ রোডে রাস্তার পূর্ব পাশে শাহরিন ভেরাইটিজ স্টোর নামে মুদি দোকান ব্যবসায়ী ফেরদৌসকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়।
এ ঘটনায় ফেরদৌস ও রাজনের বড় ভাই শাহীন মিয়া বাদী হয়ে পরের দিন ১৫ জুন জগন্নাথপুর থানায় সানি, সাজ্জাদ, আনোয়ার, নূর আলম, আজম ও রবির নাম উল্লেখ করে তাদের নামে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ সানির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগ) দাখিল করে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আজাদুল ইসলাম ও অ্যাডভোকেট আজমল হোসেন।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed