Main Menu

বাংলাদেশ-ভারত রেল সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: ভারতের সাথে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে রেলপথ নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলষ্টেশন এলাকায় নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রশাসন ও উন্নয়ন বিভাগের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলী দাস, নীলফামারী ২ আসনের জাতীয় সংসদ সদস্য আসাদুরজ্জামান নুর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত-৩২৩ আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) খন্দকার মোঃ শহিদুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স অটো মোবাইলস লিমিটেডের চেয়ারম্যান গোলাম মোঃ আলগীর, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, বাংলাদেশ রেল ওয়ে মহা ব্যবস্থাপক পশ্চিম জোন হারুনঅর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা প্রমুখ।

ঐ প্রকল্পের আওতায় চিলাহাটি রেলষ্টেশন থেকে চিলাহাটি বর্ডার পর্যন্ত ৬.৭২৪ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ কাজ আগামী জুন মাসে শেষ হবে বলে জানান ম্যাক্স অটো মোবাইলস লিমিটেডের ঠিকাদারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম মোঃ আলমগীর।

Share





Related News

Comments are Closed