ভোলাগঞ্জে নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন স্পটে বেড়াতে এসে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র হাফিজুর রহমানের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলাগঞ্জের ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
হাফিজুর রহমান ঢাকার কামরাঙ্গীরচরের হারুনুর রশিদের ছেলে ও মারকাজুল কোরআন আসরাবাদ মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র।
জানা গেছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কামরাঙ্গীরচর থেকে ভোলাগঞ্জ সাদা পাথরে বেড়াতে আসেন ১৪৪ জন মাদরাসা ছাত্র। বিকেল ৪টার দিকে সাঁতার কাটার সময় তাদের মধ্য থেকে হাফিজুর রহমান নিখোঁজ হয়। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও হাফিজুরের সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ধলাই নদীতে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে রুবেল নামে এক টমটম চালক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৭Read More
জৈন্তাপুরে অটোরিক্সা হতে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক গ্রেপ্তার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিক্সায় তল্লাশি করে ৯৬ বোতল মদ উদ্ধার করেছেRead More



Comments are Closed