Main Menu

ডোমারে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদন্ড

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নবম শ্রেণির দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দিপু রায় (২২) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্র্যাম্যমান আদালত।

শুক্রবার দুপুরে ডোমার মহিলা কলেজ সংলগ্ন সড়কে এ কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ফাতিমা।

সাজাপ্রাপ্ত দিপু রায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোগড়া রমনীপাড়া এলাকার সীতা রাম রায়ের ছেলে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, শুক্রবার দুপুরে ডোমার মহিলা কলেজ সংলগ্ন সড়কে ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে বখাটে দিপু। এসময়ে ওই দুই ছাত্রীসহ এলাকাবাসী দিপুকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থালে পৌঁছে তাকে পুলিশ হেফাজতে নেয়। তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে দিপু রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। বিকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

Share





Related News

Comments are Closed