ভোলাগঞ্জের সাদা পাথরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে বেড়াতে গিয়ে হাফিজুর রহমান (১৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
হাফিজুর ঢাকার কামরাঙ্গীরচর উপজেলার হারুন রশিদের ছেলে ও মারকাজুল কোরআন আসরাবাদ মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র।
শুক্রবার দুপুরে ঢাকা কামরাঙ্গীরচর থেকে ভোলাগঞ্জ সাদা পাথরে বেড়াতে আসেন ১৪৪ জন মাদ্রাসা ছাত্র। বিকেল ৪টার দিকে সাঁতার কাটার সময় এদের মধ্য থেকে একজন নিখোঁজ হন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন মারকাজুল কোরআন আসরাবাদ মাদ্রাসার শিক্ষক।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম মাদ্রাসা ছাত্র নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার পর মারকাজুল কোরআন আসরাবাদ মাদ্রাসার কর্তৃপক্ষ নিখোঁজের বিষয়টি আমাকে জানানোর পর আমরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
Related News
বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে রুবেল নামে এক টমটম চালক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৭Read More
জৈন্তাপুরে অটোরিক্সা হতে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক গ্রেপ্তার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিক্সায় তল্লাশি করে ৯৬ বোতল মদ উদ্ধার করেছেRead More



Comments are Closed