দুর্নীতিবাজদের ঝাড়ু প্রদর্শন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ গণ ঐক্যের উদ্যোগে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব সম্মুখে দুর্নীতি প্রতিরোধের ডাক দিয়ে দুর্নীতিবাজদের ঝাড়ু প্রদর্শন করা হয়েছে।
বাংলাদেশ গণ ঐক্যের সভাপতি আরমান হোসেন পলাশের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার, সংগঠনের সহ-সভাপতি মোঃ শহীদ, ইমাম আহমেদ, নাসির আহমেদ, এড. সাদিকুর মিয়া তালুকদার, শফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ গণ ঐক্যের সভাপতি আরমান হোসেন পলাশ বলেন, সারাদেশে দুর্নীতি আজ মহামারী আকার ধারণ করেছে। আমরা ঝাড়ু প্রদর্শনের মাধ্যমে দুর্নীতিবাজদের প্রতি ধিক্কার জানাচ্ছি। একই সাথে জনগণকে দুর্নীতিবাজদের প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি। দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই। বালিশ-বই-পর্দা কেলেঙ্কারির মত বেরিয়ে আসছে একের পর এক অবিশ্বাস্য দুর্নীতির ঘটনা। এখনই প্রতিরোধ না করলে এই দুর্নীতি মহামারী আকার ধারণ করবে।
Related News
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সতর্কতামূলক এক নতুন বার্তা দেওয়াRead More
ঘোড়াশালে বিদ্যুতের ইউনিট বন্ধ, লোডশেডিংয়ের শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশেরRead More



Comments are Closed