Main Menu

জৈন্তাপুরে লেগুনা উল্টে ৭ যাত্রী আহত

Manual2 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর আুপজেলার হরিপুর এলাকায় যাত্রীবাহী লেগুনা উল্টে গিয়ে ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি বাস ও লেগুনা তামাবিলের দিকে যাচ্ছিল। হরিপুর ৬নং গ্যাসকূপের সামনে বাসটি লেগুনাকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে লেগুনার ৭ জন আহত হন। ঘটনাস্থল থেকে বাসটি পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরন করে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

Manual4 Ad Code

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। ফলে সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার এসঅাই অাজিজুর রহমান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code