বড়লেখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পৌর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারসহ তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন এই জরিমানা করেছেন।
ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে পরীক্ষা করাসহ বিভিন্ন অপরাধে শহরের হাসপাতাল রোড এলাকার নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদন ছাড়া ওষুধ বিক্রি করায় দক্ষিণ বাজার এলাকার সানী ফার্মেসীকে ৭ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করায় থানা মসজিদ মার্কেটের শাওন এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ডায়াগনস্টিক সেন্টারসহ তিন প্রতিষ্ঠানে জরিমানার কথা
নিশ্চিত করেছেন।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed