গোয়াইনঘাটে ভারতীয় মদ বিড়িসহ আটক ১
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় ৭ হাজার ৮০০ শলাকা সিগারেট, ২৪ হাজার শলাকা নাসির বিড়ি ও তিন বোতল অফিসার্স চয়েজ মদসহ একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলার পীরের বাজার এলাকায় এসআই যীশু দত্ত, এএসআই হুমায়ুন কবীর, এএসআই মশিউর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে একটি দোকান থেকে তাকে আটক করেন।
আটককৃত নবী উল্লাহ (৩০) গোয়াইনঘাট উপজেলার পীরের বাজার এলাকার টেকনাগুল গ্রামের আবুল কাশেমের ছেলে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হিল্লোল রায় আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed