Main Menu

সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর বসাক বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু কাসেম (৩০) ও নাঈম ওরফে বাবু (৩০)।

পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) হাসান বশির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরের দিকে এ ঘটনায় ঘটেছে। প্রত্যক্ষদর্শী না থাকায় ধারণা করা হচ্ছে মোটরসাইকেলে থাকা আবু কাসেম ও বাবু কুয়াকাটার দিক থেকে পটুয়াখালীর দিকে আসছিলেন। পথিমধ্যে বসাক বাজার এলাকার কহিনুর অটোরাইস মিল’র দক্ষিণ দিকে মহাসড়কের পাশে তাদের মৃত অবস্থায় মোটরসাইকেলসহ পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা গেছেন।

নিহত লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed