হাঁসের সঙ্গে এ কেমন শত্রুতা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিলাল আহমদ নামের এক খামারির প্রায় সাড়ে ৩০০ হাঁস বিষ প্রয়োগ করে হত্যা করার খবর পাওয়া গেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার পৌর এলাকার স্বরসতি কামারগাঁওয়ের কারিমিয়া খামার বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
খামারের মালিক বিলাল আহমদ জানান, সোমবার সকালে খামারের সামনের একটি পুকুরে কয়েকটি হাঁস মরে ভেসে উঠতে দেখা যায়। তাৎক্ষণিক আমি একটি হাঁস নিয়ে ঢাকাদক্ষিণ পশু হাসপাতালে নিয়ে গেলে বিষ প্রয়োগে হাঁসের মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা জানান।
এ ঘটনার সাথে কারা জড়িত তাও নিশ্চিত করে জানা নেই বলেও জানান তিনি।
স্থানীয় কাউন্সিলর এম ফজলুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed