সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সাপের কামড়ে দুই ভাই মারা গেছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহীন মণ্ডল (৩৫) ও তার ছোট ভাই সোহাগ মণ্ডল (৮)। তাঁরা উপজেলার নাজপাড়া এলাকার নবাব আলী মণ্ডলের ছেলে। শাহীনেরা চার ভাইবোন।
স্থানীয় লোকজন জানান, ঘটনার দিন শাহীনের মা জুলি খাতুন ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে ছোট ভাই সোহাগকে নিয়ে শাহীন ও তাঁর স্ত্রী আছিয়া খাতুন এক খাটে ঘুমিয়ে ছিলেন। রাত একটার দিকে বিষধর সাপ দুই ভাইকে কামড়ে দেয়। তৎক্ষণাৎ তাঁদের কুষ্টিয়া নেওয়ার ব্যবস্থা করা হয়। কুষ্টিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে দুই ভাইই মারা যান।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed