Main Menu

চুরি হয়ে গেছে সেই স্বর্ণের টয়লেট

আন্তর্জাতিক ডেস্ক: ১৮ ক্যারেট মানের স্বর্ণ দিয়ে তৈরি একটি টয়লেট চুরি হয়ে গেছে যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেম প্যালেস থেকে।

রাতের কোনও এক সময় একটি চক্র এটি নিয়ে সটকে পড়েছে বলে পুলিশের বরাত দিয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) জানিয়েছে বিবিসি।

ইতালিয়ান শিল্পী মাউরিজিও ক্যাতেল্যানের নির্মাণ করা এই টয়লেটটি গত বৃহস্পতিবার ব্লেনহেম প্যালেসে প্রদর্শনের জন্য উদ্বোধন করা হয়।

এ ঘটনায় ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও টয়লেটটির কোনও হদিস মেলেনি।

১৮ শতাব্দীর এই প্যালেসটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্মস্থান। তদন্তের স্বার্থে প্যালেসটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জেস মিলনে বলেন, প্যালেসে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা স্বর্ণের টয়লেটটি চুরি হয়ে গেছে। চুরির সময় অপরাধীরা অন্তত দুটি যানবাহন ব্যবহার করে।

Share





Related News

Comments are Closed