অর্থমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাক
বৈশাখী নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ফেসবুক আইডি (Ahm Mustafa Kamal) হ্যাক হয়েছে। রোববার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তাই এই আইডি থেকে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পোস্ট, রিকোয়েষ্ট বা বার্তা কারো কাছে যায়, বিষয়টি সম্পর্কে সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে।
বিষয়টি সমাধানের লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দ্রুতই বিষয়টি সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
Related News
পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে সিভিতে মিথ্যা তথ্য এবং সূচনা ফাউন্ডেশনে জোরপূর্বকRead More
মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে বড় ধরনের বিপত্তিতে পড়েছে একটি এয়ারRead More



Comments are Closed