গোয়াইনঘাটে বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে হিদাইরখাল বাঁধ রক্ষার দাবিতে এলকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের মঞ্জিলতলা এলকায় অবস্থিত হিদাইরখাল বাধেঁর উপর দাড়িয়ে এলাকাবাসী এমানববন্ধন করেন।
স্থানীয় ওর্য়াড আওয়ামীলীগ’র সভাপতি মন্তাজ আলীর সভাপতিত্বে ও মাওলনা ফয়জুর রহমানের পরিচালনায় এতে সংহতি প্রকাশ করেন ও বক্তব্য রাখেন পাচঁভাগ পরগনার সভাপতি হাজি সোনাফল আলী, ইউপি সদস্য আব্দুল গনি বতাই, মাষ্টার আবুল হোসেন, আলীরগাঁও উন্নয়ন ফোরামের সভাপতি মনজুর আহমদ, লাফনাউট ওর্য়াড আওয়ামীলীগ’র সভাপতি মুহিবুর রহমান কালা, বিশিষ্ট মুরব্বি সাইদুজ্জামান জামান মেম্বার, আব্দুস সহিদ, সোলেমান আহমদ, যুব নেতা বিলাল, সালেহ আহমদ রাজা, ছাত্র নেতা মনোয়ার হোসেন সাজু, হাবিবুল্লাহ বাহার প্রমুখ।
বক্তারা বলেন এলকাবাসীর ও সরকারের যৌথ উদ্যোগে প্রয় ৬৪ লাখ টাকা ব্যয় করে বাউলিখালের (হিদাইরখাল) উপর বাঁধ নির্মান করা হয়। এতে দুইটি এলাকার ১৫-২০টি গ্রামের কয়েক হাজার মানুষের দুঃখ কষ্ট লাগব হয়েছে। কিন্তু একটি মহল সেই বাধের উপর ঈর্ষান্বিত হয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইতি পুর্বে মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। এছাড়া বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা করছে। বক্তারা বলেন এই বাঁধের কারনে এলাকাবাসী উপকৃত হচ্ছে। তাই এই বাধঁ রক্ষায় সরকারের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed