শাহপরানে ট্রাক কেড়ে নিল কিশোরের প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর শাহপরাণে বেপরোয়া ট্রাকচাপায় তুহিন আহমদ (১৭) নামে এক বাইসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরাণ ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন শাহপরান থানা এলাকার সুরমা গেইটের বাসিন্দা।
জানা যায়, সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরাণ ভূমি অফিসের সামনে একটি বেপরোয়া ট্রাক বাইসাইকেলকে চাপা দেয়। এতে বাইসাইকেলে থাকা তুহিন ছিটকে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহপরাণ (র.) থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা করা হবে বলেও জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed