টংগার প্রধানমন্ত্রী পহিভা মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক : পরিবেশ আন্দোলনকারী হিসেবে পরিচিত টংগার প্রধানমন্ত্রী আকিলিসি পহিভা (৭৮) বৃহস্পতিবার নিউজিল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি বেশ কিছু দিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। দুই সপ্তাহ আগে তিনি নিউমনিয়ায় আক্রান্ত হয়ে নিউজিল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। খবর রয়টার্সের।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় ওই দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরশাসকের পতনের জন্য দীর্ঘদিন ধরে তিনি আন্দোলনের নেতৃত্ব দেন।
২০০৬ সালে দেশটির রাজধানী নুকু আলোফায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দাঙ্গার মূলহোতা হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
টংগার প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed