মেহেরপুরে দুই মাছ চাষীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের শৈলমারী বিলে দুই মাছ চাষীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দরবেশপুর গ্রামের মৃত ইদ্রিস আলী মাস্টারের ছেলে রোকনুজ্জামান (৩৬) ও আজাদ আলী বিশ্বাসের ছেলে হাসান আলী (৪২)। সম্পর্কে তারা চাচাতো ভাই। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, প্রতি রাতের মতো গত রাতেও বিলের খোঁজ খবর নিতে যান রোকন ও হাসান। এ সময় ১০-১২ জন অস্ত্রধারী তাদের উপর হামলা চালায়। পরে তাদের দু’জনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
এলাকাবাসী জানান, রোকন ও হাসানের বাড়ির পাশেই শৈলমারি বিল। সরকারি বিল ইজারা নিয়ে বেশ কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন তারা। রোকন ও হাসান আলী সাথে কয়েককজন লোক নিয়ে প্রতি রাতেই পাহারা দেয় শৈলমারী বিল।
Related News
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতRead More



Comments are Closed