Main Menu

এমসি ইনস্টিটিউট ফ্রান্স’র সুধী সমাবেশ

আবু তাহির, ফ্রান্স থেকে: প্যারিসের উপকণ্ঠ বাংলাদেশী অধ্যুষিত সার্সেল এলাকায় শিশু কিশোরদের ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান এম সি ইনস্টিটিউটের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সুধী সমাবেশে কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ।

এমসি ইনস্টিটিউটের ডিরেক্টর সাংবাদিক আব্দুল আজিজ সেলিমের পরিচালনায় এমসি ইনস্টিটিউটের কোষাধক্ষ লুৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন এমসি ইন্সটিটিউটের প্রিন্সিপাল অধ্যাপক বদরুল ইসলাম বিন হারুন।

এসময় আলোচনায় অংশ গ্রহণ করেন ওভারবিলা বাংলাদেশী মসজিদের সহসভাপতি ছালেহ আহমদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হক নাসির, ইপিবিএ কেন্দ্রীয় সহসভাপতি আশরাফুল ইসলাম, কমিউনিটি নেতা আইয়ুব আলী, ইউরো ভিশন নিউজ সম্পাদক এম এ মান্নান আজাদ, এফ ডি এইচ আর সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হুসেন, আলী আশরাফ মাসুম , জাকারিয়া আহমদ, ফয়ছল আহমদ, সৈয়দা সামিয়া মাহমুদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অধ্যাপক বদরুল ইসলাম বিন হারুন ঘোষণা করেন আগামী বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে সার্সেল এলাকার লে সুলেট ট্রাম স্টপ এর পাশে অবস্থিত ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের প্রথম ক্লাস চালু হচ্ছে।

সন্তানদের নৈতিক শিক্ষা দেয়া ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সার্সেল এলাকার সকল বাংলাদেশী অভিভাবকরা এ প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য সুধী সমাবেশ থেকে আহবান জানান বক্তারা।

প্রতিষ্ঠানের সফলতা কামনা করে সমাবেশের সমাপ্তিতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সুফাইর আহমদ।

Share





Related News

Comments are Closed