ওসমানীনগরে আসামি-পুলিশ সংঘর্ষ, আহত ৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে পুলিশ ও ধর্ষণ মামলার আসামির মধ্যে সংঘর্ষে পুলিশসহ চারজন আহত হয়েছেন। এদের মধ্যে ধর্ষণ মামলার আসামি খোকন মিয়াও (২৮) আহত হয়েছেন। সে বাগেরহাটের কচুয়া উপজেলার ধননগর গ্রামের জাহাঙ্গীর আলীর ছেলে।
তাঁর বাবা ওসমানীনগর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করেন।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে ওসমানীনগর উপজেলার বড় ইউসুফপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, খুলনায় বিয়ের আশ্বাসে এক নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেন চালক খোকন। বিষয়টি প্রতারণা বুঝতে পেরে ওই নারী বিয়ের জন্য চাপ দেন। এ নিয়ে খোকনের সঙ্গে তার মনোমালিন্য হয়।
এরপর গত ১০ আগস্ট ওই নারীর মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে সিলেট নিয়ে আসেন খোকন। ওসমানীনগরে বড়ইউসুফপুর গ্রামের এক প্রবাসীর বাসায় রেখে তাকে ধর্ষণ করেন। ওই বাসায় খোকনের বাবা জাহাঙ্গীর কেয়ারটেকার হিসেবে থাকতেন। পরে জাহাঙ্গীরের মোবাইল দিয়ে ওই মেয়ে তার মাকে বিষয়টি জানায়। গত শনিবার (৭ সেপ্টেম্বর) ওই মেয়ের মা সিলেটে এসে মামলা করেন।
ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে বড় ইউসুফপুর গ্রাম থেকে খোকনকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে তার বাবাসহ ১৫-২০ জন লোক পুলিশের গাড়ি থামিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ শর্টগানের গুলি ছুড়লে খোকন গুলিবিদ্ধ হয়। এ গুলাগুলির ঘটনায় পুলিশের তিন সদস্যও গুলিবিদ্ধ হন। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আসামির বাবাকেও গ্রেপ্তার করা হয়।
গুলিবিদ্ধ বাগেরহাটের ট্রাকচালক খোকন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় একটি অ্যাসাল্ট মামলা দায়ের করা হয়েছে। খোকনের বাবা জাহাঙ্গীরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে কিশোরীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed