হবিগঞ্জে এএসপি’র গাড়িতে ডাকাতি, মালামাল লুট
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেঙ্গাডোবা নামক স্থানে ডাকাতের কবলে পড়েন তিনি ও তার পরিবার।
পুলিশ জানিয়েছে, ঢাকায় হেড কোয়ার্টার সার্কেলে এএসপিদের একটি মিটিং শেষ করে কর্মস্থলে ফিরছিলেন এএসপি পারভেজ। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও ব্যক্তিগত গাড়িচালক। রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তার পরিবারকে বহনকারী মাইক্রোবাসটি বেঙ্গাডোবা নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত রাস্তার দু’পাশে শিকল টেনে গাড়ির গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে এএসপির স্ত্রীর সোনার চেন, আংটি, নগদ টাকা ও লাগেজ নিয়ে যায় ডাকাতরা।
পুলিশ আরও জানিয়েছে, ডাকাতরা এএসপি পারভেজ, তার স্ত্রী ও ব্যক্তিগত গাড়িচালক হাসানকে মারধর করে। খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) কামালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে খালি লাগেজটি উদ্ধার করে। ওই লাগেজে এএসপির পুলিশের পোশাক ছিল বলে জানা গেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করলেও কিছু বলতে রাজি হননি তিনি।
এএসপি পারভেজ আলম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed