সিলেটে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে মেহেদি হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকার মিলেনিয়াম শপিং সেন্টারের দোতলায় অবস্থিত ছামিয়া ফেব্রিকস নামের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর সহকারী পরিচালক (এএসপি) সত্যজিত কুমার ঘোষ জানান, মেহেদি হাসান দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রী, ড. জাফর ইকবালসহ বিভিন্ন ব্যক্তির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যা আইসিটি ধারা অনুযায়ী অপরাধ। এর বিরুদ্ধে র্যাবের তৎপরতায় ছামিয়া ফেব্রিকসের কর্মচারী মেহেদি হাসানকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed