বিশ্বনাথে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে বদরুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করেছে র্যাব-৯।
শনিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে বিশ্বনাথ উপজেলার মুন্সিবাজারের নিউ আলী বস্ত্রালয় এন্ড সুজ ষ্টোর থেকে তাকে আটক করা হয়।
সে দক্ষিণ সুরমা উপজেলার শষ্য উরা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, বদরুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় তার ব্যবহৃত Facebook ID (১) বদরুল ইসলাম বিজয় এবং (২) বদরুল ইসলাম থেকে জাতির পিতার বিকৃত ছবি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রীদের মানহানিকর ছবি শেয়ার এবং মন্তব্য করে তার ব্যবহৃত ফেইসবুকে পোষ্ট করে প্রচার করে আসছিল।
র্যাব জানায়, সে তার নিজের ব্যবহৃত Facebook ID (১) বদরুল ইসলাম বিজয় এবং (২) বদরুল ইসলাম এর মাধ্যমে শেয়ার এবং মন্তব্য পূর্বক সোশ্যাল মিডিয়ায় ফেইসবুকে পোষ্টসহ তার পরিচিত জনদের মধ্যে শেয়ার করার কথা স্বীকার করেছে। সে আরো জানায় বর্তমান সরকার ও সরকার প্রধান তার অপছন্দের বিধায় এই সব কুরুচিপূর্ণ ছবি ও তথ্য পোষ্ট এবং শেয়ার এর মাধ্যমে সাধারণ জনগণদের বিপথে পরিচালনা, সরকার প্রধানের ভাবমূর্তি ক্ষুন্ন ও অবমাননা করা এবং আইন শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে আসছিল।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed