বিশ্বনাথে মোটরসাইকেল দূর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত তরুণ ব্যবসায়ী শরীফুর রহমান ওরফে কালা মিয়া (২৪) বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।
শরীফুর রহমান বিশ্বনাথ আল-হেরা শপিং সিটির রিপা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ও উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাওঁ গ্রামের মৃত রফিজ আলীর পুত্র।
শরীফুর রহমান গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় মোটরসাইকেলে যোগে রশিদপুর থেকে বিশ্বনাথ উপজেলা সদরে আসার পথে কারিকোনা এলাকায় বালুর টেকির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়েন। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার রাত সাড়ে ১২টায় মারা যান বলে জানিয়েছেন নিহতের বড় ভাই ও আল-হেরা মার্কেটের হ্যাপি জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী মনির মিয়া।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed