Main Menu

সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আনোয়ারা বেগম নামে এক মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, হরিপুর গ্রামের পঞ্চায়েতের সাথে এবং একই গ্রামের ফকির মেম্বার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে ফকির মেম্বার গোষ্ঠীর এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।ঘটনার পর পর পুলিশ হরিপুর গ্রামে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed