Main Menu

এসআইইউ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মি: রবার্ট মিলার সোমবার বিকেলে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করেছেন।

বিকেল ৪টায় মি: মিলার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান শামীম আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার এর সাথে দ্বি-পাক্ষিক বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করেন। আমেরিকান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির Exchange Program বিষয়ক আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ঋষি কেশ ঘোষ, মানবিক অনুষদের ডীন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান।

মত বিনিময় শেষে মার্কিন রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়র কর্তৃপক্ষের সাথে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, কেন্দ্রীয় লাইব্রেরী ও মুক্তিযুদ্ধ কর্ণার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মি. মিলার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থিত আমেরিকান কর্ণারে পূর্বনির্ধারিত একটি প্রোগ্রামে অংশ গ্রহন করেন। বিকেল ৫টায় তিনি ক্যাম্পাস থেকে বিদায় নেন।

Share





Related News

Comments are Closed