মাইক্রোবাসের ধাক্কায় ছাত্রলীগ নেতার মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মওদুদ আহমেদ রুবেল (২৭) নামের এক ছাত্রলীগ নেতা।
রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার কালিকাপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক।
মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সন্ধ্যায় সিলেট থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে রুবেলকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর মাইক্রোবাস জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More



Comments are Closed