যুক্তরাষ্ট্রের টেক্সাসে নির্বিচারে গুলি, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর নির্বিচারে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর: বিবিসি।
দেশটির পুলিশের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, ওই গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত এবং আরও কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। গোলাগুলিতে তিন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (৩১ আগস্ট) বিকেলে পশ্চিমাঞ্চলীয় ওডেসা এবং মিডল্যান্ড শহর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজনের দিকে ক্রমাগত গুলি চালাতে থাকেন এক অস্ত্রধারী ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, এক শ্বেতাঙ্গ গোলাগুলি চালিয়েছে। পরে সেও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। তবে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি-না সে বিষয়ে তদন্ত চলছে। কি কারণে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।
যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলির ঘটনা দিন দিন বেড়েই চলছে। গতকালের ঘটনাটি নিয়ে আগস্টে টেক্সাসে দ্বিতীয় নির্বিচারে গুলির ঘটনা ঘটল। গত ৩ আগস্ট টেক্সাসে নির্বিচারে গুলিতে প্রাণ হারায় ২২ জন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed