সিলেটে বিএনপির র্যালী বাতিল, আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির রবিবারের র্যালী বাতিল করা হয়েছে।
র্যালীর পরিবর্তে রবিবার বিকেল ৩টায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যথা সময়ে উপস্থিত থেকে আলোচনা সভাকে সফল করার জন্য জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল।
শনিবার রাতে জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জেলা বিএনপি নেতৃবৃন্দ শান্তিপূর্ণ র্যালী আয়োজন করতে পুলিশী নিষেধাজ্ঞা দেয়ায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের লাঠিয়াল বাহিনীর ন্যায় আচরণ অব্যাহত রেখেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। একাধিকবার সফলভাবে রাষ্ট্রপরিচালনা করে বিএনপি শুধু বাংলাদেশ নয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিনত হয়েছে। ফ্যাসীবাদী সরকার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ র্যালী আয়োজনে নিষেধাজ্ঞা দিয়ে তাদের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ অব্যাহত রেখেছে। এর নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। এই ধরনের ঘৃণ্য কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে কোন দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত না হয়ে জনগণের কল্যানে মনোনিবেশ করার জন্য জোর দাবী জানাচ্ছি। ইতিহাস স্বাক্ষী কোন স্বৈরাচারের শেষ পরিনতি ভাল হয়নি। ক্ষমতাসীন আওয়ামীলীগকেও সময়ের ব্যবধানে জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাড়াঁতে হবে। অবিলম্বে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা ও সকল ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবী জানান তারা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed