Main Menu

জগন্নাথপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাছ ধরতে গিয়ে ধনাই মিয়া (৫৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন।

শুক্রবার সকাল ৯টা দিকে এ ঘটনা ঘটে। নিহত ধনাই মিয়া উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত মনুফর উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সকালের দিকে নৌকায় করে গ্রামের নিকটবর্তী নলুয়ার হাওরে মাছ ধরার কাজ করছিল ধনাই মিয়া। এ সময় বজ্রপাত হলে নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য সুজাত মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed