Main Menu

ডোমারে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ছব্দের আলী নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁকে উদ্ধার করার সময় পুত্রবধু উম্মে কুলসুম আহত হন।

বুধবার সকালে ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব চিকনমাটি গ্রামের মৃত হাকি মামুদের ছেলে ছব্দের আলী (৫৫) সকালে গোসল সেরে বাড়ীর আঙ্গিনায় কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে পুত্রবধু উম্মে কুলসুমও আহত হন। বাড়ীর লোকজন টের পেয়ে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ছব্দের আলীকে মৃত ঘোষনা করেন। আহত পুত্রবধু উম্মে কুলছুম চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Share





Related News

Comments are Closed