Main Menu

ডোমারে আ’লীগ সভাপতির বহিষ্কারের দাবী

মোঃরিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খয়রুল আলম বাবুল বিগত পৌরসভা, সংসদ ও উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগ তুলে তাকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঐ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (২৭ আগাস্ট) দুপুর ১২টায় ডোমার ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগ পরিবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ওই দাবী করেন তিনি।

লিখিত বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, উপজেলা সভাপতি খায়রুল আলম বাবুল দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিগত পৌরসভা, সংসদ ও উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী ও অন্যান্য দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করেন। সভাপতি বাবুল কোন সময়ও নৌকায় ভোট দেননি বলেও দাবী করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা আওয়ামী লীগের সম্মেলণের আগে তাকে দল থেকে বহিষ্কার করা না হলে দলের শৃঙ্খলা কোন ভাবেই ফিরে আসবেনা।

এছাড়া তিনি দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন না করে স্থানীয় শহরের চিহ্নিত সন্ত্রাসীদের সাথে নিয়ে দলের বিরুদ্ধে বিভিন্ন ষঢ়যন্ত্রে লিপ্ত রয়েছেন। সংবাদ সম্মেলণে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ময়নুল হক, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারন সম্পাদক আক্তারুল হোসেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি করিমুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আব্দুল মালেকসহ উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকগন উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed