Main Menu

প্লেন-হেলিকপ্টার সংঘর্ষে প্রাণ হারালেন সব যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের মায়োর্কা দ্বীপে উড়ন্ত অবস্থায় ছোট প্লেন ও হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে সব যাত্রীই মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রোববার (২৫ আগস্ট) দুপুরে ইনকা হাসপাতালের ওপর এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে কাজও শুরু করেন।

কর্তৃপক্ষ জানায়, দুই আসনের ছোট প্লেনটি আরোহী ছিলেন দু’জনই। আর হেলিকপ্টারটিতে দুই শিশুসহ মোট পাঁচজন আরোহী ছিলেন। সংঘর্ষে তারা সবাই প্রাণ হারান।

এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ঘটনাস্থলে স্থানীয় মন্ত্রীরা পরিদর্শনও করেছেন।

Share





Related News

Comments are Closed