সিলেটে মাৎস্যখাত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে সিলেটে শুরু হয়েছে টেকসই মাৎস্যখাত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। রবিবার সকাল ১০ টায় নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে কৃষি ও মাৎস্যখাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন মাৎস্যখাতকে টেকসই করে তুলতে গবেষণাকে আরও তরান্বিত করবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলি খান খসরু, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. মোঃ কবির ইকরামুল হক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মোঃ রাশেদুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি মি. রবার্ট ডগ্লাস সিম্পসন, ওয়ার্ল্ড ফিশের কান্ট্রি ডিরেক্টর মি. ক্রিস প্রাইস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ড. তরিকুল আলম। মূল প্রবন্ধ পাঠ করেন যুক্তরাজ্যের স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ডেভিড সি লিটল। মূল প্রবন্ধে তিনি বলেন ভবিষ্যতে বিশ্বব্যাপী কৃষি গবেষণায় বাংলাদেশ উৎকৃষ্ট গবেষণার স্থান হয়ে উঠছে। উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড।
সম্মেলনে মোট ১৩ টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। জলজ চাষ ও পুষ্টি, জলজ সম্পদ ব্যাবস্থাপনা, সমুদ্রবিজ্ঞান ও নীল অর্থনীতি, মাছের কৌলিতত্ত্ব, জলস স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, আর্থসামাজিক প্রেক্ষাপট, মাৎস্য কৌশল ও পরিকল্পনা ইত্যাদি বিষয় সম্মেলনে স্থান পেয়েছে। ২৭ আগষ্ট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মাঠপর্যায়ের ভ্রমণের মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed