জৈন্তাপুর সীমান্তে ২১টি ভারতীয় গরু আটক
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর সীমান্তে ভারতীয় গরুর একটি চালান আটক করেছে ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি।
শনিবার (২৪ আগস্ট) বিকাল ৩ টার দিকে বিজিবি’র লালাখাল ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৩০১ সংলগ্ন বাংলাদেশ ভূখন্ডে অভিযান চালিয়ে ২১ টি ভারতীয় গরুর এ চালানটি আটক করা হয়। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় গরু চোরাকারবারীরা।
ভারতীয় গরু আটকের বিষয়টি নিশ্চিত করে লালখাল বিজিবি’র ক্যাম্প কমান্ডার জানান, ২১টি গরু বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। গরু চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। গরু আটকের বিষয় কাষ্টমকে জানানো হয়েছে। কাষ্টম কর্মকর্তাদের উস্থিতিতে এগুলো নিলামে বিক্রি করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন জানান, লালখাল সীমান্ত এলাকা এখন চোরাকারবারীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। এ সীমান্ত এলাকা দিয়ে নিয়মিত বাংলাদেশে ঢুকছে ভারতীয় গরু, মহিষ, সুপারি এবং বিভিন্ন ধরণের মাদকদ্রব্য। মাঝে মধ্যে বিজিবির অভিযানে কিছু চোরাচালান ধরা পড়লেও চোরাকারবারীরা থাকছেন ধরাছোয়ার বাইরে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed