জকিগঞ্জে ১৯১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আটগ্রাম বাজারের অদূরে সাদীর খাল ব্রিজের উপর থেকে এসব ইয়াবা উদ্ধার করে।
কে বা কারা এসব ইয়াবা উক্ত স্থানে রেখে গেছে সে বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন- উদ্ধার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবা ট্যাবলেটগুলো জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed