জকিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মরিচা এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবদুস শহীদ ফুলু (৩২) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ধর্মদিহী গ্রামের মৃত নানু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, একদল ডাকাত মরিচা এলাকায় জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, এমন তথ্যের ভিত্তিতে পুলিশে অভিযান চালায়। এসময় ডাকাত দল পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে থাকলে আত্নরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এতে একজন মারা যান। তবে বাকি ৮/৯ জন ডাকাত সদস্য পালিয়ে যায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় তিন জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহত শহীদের বিরুদ্ধে সিলেট জেলার কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও মোগলাবাজার থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৬টি মামলা রয়েছে বলে ওসি জানান।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed