জগন্নাথপুরে ৬দিন ধরে কিশোরী নিখোঁজ
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৬দিন ধরে তাহমিনা বেগম (১২) নামের এক কিশোরী নিখোঁজ রয়েছে। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় জিডি করা হয়েছে।
জানা গেছে, গত ৬ দিন আগে তাহমিনা বেগম তার নানা বাড়ি সাদিপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় শুক্রবার (২৩ আগস্ট) সন্ধায় নিখোঁজ তাহমিনা বেগমের পিতা গিয়াস উদ্দিন জগন্নাথপুর থানায় জিডি করেন। জিডি নং-৯১৫।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি এবং মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed