কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে সিলেটে মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কাশ্মীরের পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রদান এবং সেখানকার মুসলমানদের ওপর জুলুম নির্যাতন বন্ধের দাবিতে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে ২৩ আগস্ট শুক্রবার বাদ জুমআ শহরতলীর শাহপরান গেইটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা কাশ্মীরের মুসলমানদের পূর্ণাঙ্গ স্বাধিনতা প্রদান ও সেখানকার মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান।
ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান ও খালেদ মুহাম্মদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা খলীলুর রহমান, মাওলানা মুস্তফা কামাল, মাওলানা লুকমান আহমদ, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা জামিল আহমদ, মাওলানা আব্দুল আহাদ নুমানী, মাওলানা ওমর ফারুক, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা হারিস উদ্দিন, হাফিজ মাওলানা আজির উদ্দিন প্রমুখ।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed