চীন সীমান্তে মিয়ানমারের ৩০ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: চীন সীমান্তের উত্তরাঞ্চলের শান রাজ্যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নর্দার্ন অ্যালায়েন্সের বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে মিয়ানমারের সেনাবাহিনীর। এতে দেশটির ৩০ সেনা সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) প্রদেশের বিভিন্নস্থানে হওয়া সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে।
বুধবার থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি এ খবর জানায়। যদিও মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে এ খবর। ইরাবতি পত্রিকা জানিয়েছে, মিয়ানমারের শান রাজ্যের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ৯টি সংঘর্ষ হয়। ৩ থেকে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে অন্তত ৩০ সেনা নিহত এবং আরও ১৬ সেনা আহত হয়েছে।
সংঘর্ষে গৃহহীন হয়ে পড়েছে আরো ২ হাজারের বেশি মানুষ জানিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলে, মিয়ানমারের উত্তরাঞ্চলের সহিংসতা বিধ্বস্ত শান রাজ্যের নতুন এ সংঘর্ষ দেশটির নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সু চির জন্য বড় ধাক্কা।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ সংঘর্ষ লাসিও থেকে মিউসি পর্যন্ত মহাসড়কের কটকাই শহরতলীতে হয়েছিল বলে নৃতাত্ত্বিকজোটের পক্ষ থেকে জানানো হয়। এ মধ্যে কিছু সংঘর্ষ ৩ থেকে ৪ ঘণ্টা টিকেছিল। তবে সংঘর্ষ রাত ৮টার মধ্যেই শেষ হয়ে যায়। সেনাবাহিনীর সঙ্গে বিদ্রাহীদের ওই এলাকায় ৯টি সংঘর্ষ হয়েছে বলে জানানো হয়। ব্রাদারহুড জোটের পক্ষ থেকে বলা হয়, ৩০ শত্রু সেনা সদস্য নিহত হয়েছে এবং ১৬জন আহত হয়েছে। তবে বিদ্রাহীদের কয়েকজন আহত হয়েছে, কেউ মারা যায়নি।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed