ধর্মপাশায় বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের শয়তানখালী খালের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাল থেকে মরদেহ উদ্ধার করে ধর্মপাশা থানা পুলিশ।
জানা যায়, সন্ধ্যায় ওই খালে এক বৃদ্ধার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় এলাকাবাসী । পরে তারা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সেখান থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম জানান, খালের মধ্যে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মরদেহ পাওয়া গেছে। কিভাবে কি কারণে তিনি মারা গেলেন তা এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed