সিলেটে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পূর্ব পীরমহল্লা এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। জব্বার হোসেন চৌধুরী রোহান (৩৩) নামের ওই যুবক বিয়ানীবাজার উপজেলার নিজ মোহাম্মদপুর গ্রামের মৃত নিজাম উদ্দিন চৌধুরীর ছেলে। তবে বর্তমানে তিনি নগরীর পূর্ব পীরমহল্লার প্রভাতি ৫১/১ নং বাসায় বসবাস করছিলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ৫১ পিস ইয়াবাসহ তাকে আটক করে র্যাবের একটি দল।
র্যাব-৯ এর ভারপ্রাপ্ত সংবাদমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওবাইন জানান, জব্বার হোসেন চৌধুরী রোহান পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে নগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed