Main Menu

খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১ বছর বাড়ল

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল­ার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া জামিন আরও এক বছর বৃদ্ধি করেছেন হাইকোর্ট। তবে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন না থাকায় খালেদা জিয়ার কারামুক্তি মিলছে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

খালেদা জিয়ার জামিন বৃদ্ধি চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে গত ৬ মার্চ এ মামলায় হাইকোর্টের একই বেঞ্চ খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রলবোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও ২০ জন।

ওই ঘটনায় কুমিল­ার চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে এ মামলায় খালেদা জিয়াকে আসামি করা হয়।

Share





Related News

Comments are Closed