কমলাপুরে ট্রেনে মিললো মাদ্রাসাছাত্রীর লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চগড় থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্রী আসমা আকতারের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে ঢাকার কমলাপুর রেলওয়েস্টেশনের একটি পরিত্যক্ত ট্রেনের বগির বাথরুম থেকে। সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তার মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ বিকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহত আসমা পঞ্চগড় সদর উপজেলার কোনাপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় খানবাহাদুর মাদ্রাসা থেকে এসএসসি সমমান পরীক্ষায় পাস করেছে। ৩ বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল তৃতীয়। এ সব তথ্য নিশ্চিত করেছেন নিহতের চাচা রাজু আহামেদ।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর বলেন, কমলাপুর থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, তার বুকের ডান পাশে স্তনে কামড়ের দাগ, গলার চারদিকে কালো গোলাকৃতির দাগ ও কপালে ফোলা আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে, বা মৃত্যুর আগে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের চাচা রাজু আহামেদ বলেন, আসমা গত রোববার সকাল থেকে নিখোঁজ ছিল। সোমবার সংবাদ পেয়ে তাকে শনাক্ত করা হয়। তিনি বলেন, বাঁধন নামে স্থানীয় এক যুবক তাকে ফুসলিয়ে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। বাঁধনও একটি মাদ্রাসার শিক্ষার্থী। আসমা নিখোঁজের পর থেকে ওই ছেলেকে এলাকায় পাওয়া যায়নি। নিহতের পরিবার থেকে ধারণা করা হচ্ছে, বাঁধনই তাকে ফুসলিয়ে নিয়ে হত্যা করেছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed